NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

উপজেলা নির্বাচনে প্রথমধাপের তফসিল ঘোষণা আজ


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ০২:৪৩ পিএম

উপজেলা নির্বাচনে প্রথমধাপের তফসিল ঘোষণা আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার সভায় বসতে যাচ্ছে।  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভার পর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে।

এদিকে সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বিজি প্রেসের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

 

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল বুধবার বলেন, বৃহস্পতিবার (আজ) কমিশন সভা আছে। তিনি আরো বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে।

বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে।

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি বাদ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো পরিবর্তন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। 

 

ঝিনাইদহ-১ উপনির্বাচনের তফসিলও হতে পারে নির্বাচন কমিশন সূত্র বলেছে, কমিশনের আজকের সভার আলোচ্যসূচিতে ঝিনাইদহ-১ শূন্য আসনে উপনির্বাচনের বিষয়টিও রাখা হয়েছে। এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই ১৬ মার্চ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।