NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

সিজার করাতে এসে নারীর মৃত্যু, তদন্তে ৪ সদস্যের কমিটি


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ১২:৪০ পিএম

সিজার করাতে এসে নারীর মৃত্যু, তদন্তে ৪ সদস্যের কমিটি

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় পলি সাহা নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ঘটনা ঘটেছে বলে দাবি প্রসূতি নারীর পরিবারের স্বজনদের। এ অভিযোগ তদন্ত করতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মারা যাওয়া প্রসূতি নারীর চাচা সুবির সাহা কালের কণ্ঠকে বলেন, ‘সিজার করাতে গিয়ে মৃত্যু স্বাভাবিক ঘটনা নয়।

এখানে চিকিৎসকের অবহেলা ছিল। যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণে পলি সাহা মারা গেছে। সিজারে জন্ম দেওয়া শিশুটি এখন ভালো আছে। সে তার পিসি মনির কাছে আছে।
’ 

 

তিনি আরো বলেন, ‘ধর্মীয়ভাবে মরদেহ সৎকারের একটা নিদিষ্ট সময় থাকে। এজন্য আজ সৎকারের কাজ শেষ করলাম। এ কারণে এখনো কোথাও কোনো অভিযোগ জমা হয়নি। জমা দিয়েও যে প্রতিকার পাব এ আশা করাও কঠিন।

এর আগে এমন অনেক ঘটনায় ঘটেছে কিন্তু প্রকৃত শাস্তি কি হয়েছে?’

 

আজ বুধবার ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাইরেক্টর (এডমিন) অ্যান্ড ইউনিট ইনচার্জ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, পলি সাহা (২৪), স্বামী আশীষ রায় (মুন্না) গত সোমবার (১৮ মার্চ) সকাল ৯টা ৯ মিনিটে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তিনি আইসিইউতে মারা যান। ওই রোগী মারা যাওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও প্রতিবেদন প্রদানের জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে হাসপাতালটির প্রাক্তন-অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবস্ অ্যান্ড গাইনি) অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানকে। সদস্য সচিব করা হয়েছে আইএসএমসিএইচ বিভাগের চিফ মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সোবহান মুন্সীকে।

এ ছাড়াও অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবস্ অ্যান্ড গাইনি) ডা. নূর সাঈদা ও আইএসএমসিএইচর সহযোগী অধ্যাপক ডা. একেএম মহিউদ্দীন ভূঁইয়াকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটিকে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হলো।