NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

অবসর ভাঙলেও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না হাসারাঙ্গা


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম

অবসর ভাঙলেও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না হাসারাঙ্গা

অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সিরিজে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই সিরিজে মাঠে নামতে পারবেন না শ্রীলঙ্কার এই লেগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

চট্টগ্রামে সোমবার অলিখিত ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হাসারাঙ্গা।

 কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে গত দুই বছরে মোট আটটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এ জন্য এই নিষেধাজ্ঞা পেতে হলো তাঁকে।

 

গতকাল বাংলাদেশের ইনিংসের ৩৭তম ওভারের তৃতীয় বলে রিশাদ হোসেনের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেন হাসারাঙ্গা।

তবে নট আউট দেন ফিল্ড আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, আম্পায়ার্স কল ছিল। ফলে নট আউটের সিদ্ধান্ত বহাল থাকে। এতে মেজাজ হারাতে দেখা যায় বোলার হাসারাঙ্গাকে।
ওভার শেষেও আম্পায়ারকে কটুকথা বলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। এতে নিষেধাজ্ঞার খড়গ নেমে এলো তাঁর ওপর। 

 

বাংলাদেশে আসার আগে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও আম্পায়ারকে খোঁচা মেরে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হাসারাঙ্গা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।