NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৪, ০৭:১৫ পিএম

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

এ প্রসঙ্গে জানতে চাইলে আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি (খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত ও তার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে) আবেদনটি পড়েছি, কিন্তু আমি বিষয়টি নিয়ে এখনো আমার মতামত দেইনি।'

'২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে,' বলেন তিনি।

 

 

 

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি আবেদন করেছে তার পরিবার।

গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হকে খালেদা জিয়ার আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন।

আবেদন ও সংশ্লিষ্ট ফাইল তার কাছে সোমবার পৌঁছেছে বলে জানান তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। মামলায় তার আপিল খারিজ করে পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে।

সরকার ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করার পর ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর পর আট দফায় তার মুক্তি বাড়ানো হয় এবং বর্তমানে তিনি গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।