NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

একাদশে ফিরেই জ্বলে উঠলেন এমবাপ্পে, সেমিফাইনালে পিএসজি


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১২:৪১ পিএম

একাদশে ফিরেই জ্বলে উঠলেন এমবাপ্পে, সেমিফাইনালে পিএসজি

মৌসুম শেষে পিএসজি ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানানোর পর থেকেই লিগ ম্যাচে শুরুর একাদশে জায়গা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। জায়গা হলেও বদলি হতে হচ্ছে। লিগে আগের চার ম্যাচেই পুরো নব্বই মিনিট খেলা হয়নি ফরাসি তারকার। তবে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে নিসের বিপক্ষে একাদশে ফিরেই জ্বলে উঠলেন এমবাপ্পে।

গোল করে দলকে নিয়ে গেলেন সেমিফাইনালের মঞ্চে।

 

গতরাতে নিসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান ফ্যাবিয়ান রুইস।

৩৭ মিনিটে নিসের হয়ে ব্যবধান কমান গায়তান লাবোরদে। এতে জমে ওঠে ম্যাচ তবে ৬০ মিনিটে লুকাস বেরালদোর গোল জয় নিশ্চিত করে পিএসজির।

 

লিগ ওয়ানে শিরোপা জেতার পথে অনেকটা এগিয়ে গেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে দলটি।

এবার ফ্রেঞ্চ লিগ কাপেও সেমিফাইনালে খেলা নিশ্চিত করল লুই এনরিকের দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ রেনে।

 

ম্যাচ টাইম বেশি পাচ্ছেন না এমবাপ্পে। এ নিয়ে আলোচনাও হয়েছে বেশ। পিএসজি কোচ লুই এনরিকে অবশ্য বলেছেন,'আমি এসব দেখি না।

এটা স্বাভাবিক, খেলতে না পারলে খেলোয়াড়রা অখুশি থাকে। যখন কেউ খেলতে চায় তখন শতভাগ প্রস্তুত থাকা দরকার। এটা কোনো এনজিও না, এটা শীর্ষ পর্যায়ের ফুটবল। সেরা ফুটবল খেলতে প্রস্তুত থাকতে হবে।