NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিততে চান তাসকিন


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিততে চান তাসকিন

টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিকরা। চট্টগ্রামে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চান তাসকিন আহমেদ।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে তাসকিন বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরো দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।

’ এই ম্যাচ জিতলে সফরকারীদের ধবলধোলাই করাও সম্ভব মনে করেন তিনি, ‘এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।’

 

গতকাল প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন পেসাররা। সব মিলিয়ে লঙ্কানদের ৯ উইকেট নেন তাঁরা।

যেখানে তাসকিনের শিকার ৩ উইকেট। তবে ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচ জয়ের নায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক এই সংস্করণে পূর্ণ নেতৃত্বভার পেয়ে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১২২ রানের ইনিংস।

 

নাজমুলকে প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে।

এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরো ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’