NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া হাসপাতালে ভর্তি


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

জাহিদ হোসেন বলেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকটি পরীক্ষা করতে একটু সময় লাগবে, সে জন্য উনাকে ভর্তি করা হয়েছে।

পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল বোর্ড উনার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

 

রাজধানীর গুলশানে নিজ বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিভিন্ন নেতাকর্মী। পরে রাত সাড়ে ৮টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন।

 

এর আগে ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানে ফিরোজায় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।