NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

তামিমের ফেরা নিয়ে মাহমুদ, শর্ত শুনতে খারাপ দেখায়


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ০৫:৫৪ এএম

তামিমের ফেরা নিয়ে মাহমুদ, শর্ত শুনতে খারাপ দেখায়

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা না ফেরা নিয়ে জল এখনো প্রবাহিত হচ্ছে। বিসিবি থেকে বলা হচ্ছে, তামিমের সঙ্গে বসবেন তারা। কিন্তু তামিম নিজে জানিয়েছেন, নানা সময়ে বিসিবির সঙ্গে তিনবার বসেছেন তিনি।

ফেরা প্রসঙ্গে এখনো নিজের অবস্থায় অনড় তামিম।

বিপিএলের ফাইনাল জয়ের পর সংবাদ সম্মেলনেও বলেছিলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।' বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য তামিমের এমন শর্তে কিছুটা হতাশ। আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আবাহনীর কোচ মাহমুদ।

 

সেখানে তামিম প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, 'দেখেন তামিমের অভিজ্ঞতা বা পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই। ছোট ছোট কিছু জিনিস মিডিয়াতেই শুনি। সত্যি বলতে তামিমের সঙ্গে আমার অনেক দিন কথা হচ্ছে না। বিপিএলেও খেলা শেষে শুধু হাত মেলানোই হয়েছে।

তাই বলতে পারব না ও কী চাচ্ছে বা না চাচ্ছে। আর ও যেহেতু বিশেষ করে সভাপতি স্যারের সঙ্গেই বসতে চেয়েছে, এখানে আমাদের কথা না বলাই ভালো। কেন বা কি জন্য খেলতে চাচ্ছে না, এটা ও বোর্ডকে বা সভাপতি স্যারকে পরিস্কার করাই ভালো। তৃতীয় ব্যক্তি হিসেবে আমাদের এখানে না যাওয়াই ভালো।'

 

এরপর মাহমুদ যোগ করেন, 'আমরা সবাই চাই তামিম ফিরে আসুক।

সে খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু ক্রিকেটার হিসেবে শর্ত দিয়ে খেলবে, এ কথাটা শুনতে কেমন জানি দেখায়। আমি জাতীয় দলের জন্য খেলব। দেশ বা জাতীয় দল এসব অনেক আগে, অনেক উর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কি থাকবে না, এটা শুনতে খারাপ দেখায়। তামিম অনেক বছর জাতীয় দলের হয়ে খেলেছে, ওকে আমাদের প্রয়োজন। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা আছেন তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন, অবশ্যই তামিম খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে হবে, এটা কতটা যৌক্তিক আমি নিজেও বলতে পারব না।'