NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

রোজা কবে থেকে শুরু জানা যাবে কাল


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৪, ০৬:০৭ এএম

রোজা কবে থেকে শুরু জানা যাবে কাল

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে বৈঠক ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল সোমবার (১১ মার্চ) বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

আজ রবিবার (১০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আগামীকাল সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। আর সোমবার রাতে তারাবি নামাজ পড়া শুরু হবে এবং রোজা রাখতে শেষ রাতে সাহরি খেতে হবে।

অন্যদিকে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার (১২ মার্চ) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (১৩ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে মঙ্গলবার থেকে তারাবি নামাজ শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সাহরি।

 

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।