NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

প্রথম দিনেই ইংল্যান্ডের ওপর চড়াও ভারত


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৪, ০৬:১৬ পিএম

প্রথম দিনেই ইংল্যান্ডের ওপর চড়াও ভারত

সিরিজ জয় নিশ্চিত করে আজ শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে ভারত। ধর্মশালায়ও দাপট ধরে রেখেছে স্বাগতিকরা। আজ টেস্টের প্রথম দিনে কুলদীপ যাদবের ৫ ও শততম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের ৪ উইকেটে ইংলিশদের প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে দেয় ভারত। পরে নিজেরা ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ব্যাট করে ১ উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান।

৮৩ রানে পিছিয়ে আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন রোহিত শর্মা ও গুভমান গিল।

 

টস জিতে ব্যাট করতে নেমে বেন ডাকেট (২৭) ও অলি পোপের (১১) উইকেট হারিয়ে দলীয় এক শ রানে মধ্যহ্নভোজের বিরতিতে যায় সফরকারীরা। বিরতির পরই চিত্র বদলে যায়। দ্বিতীয় সেশনে ৯৪ রান উঠলেও ৫ উইকেট হারায় ইংল্যান্ড।

ভয়ঙ্কর হয়ে ওঠা কুলদীপ পাঁচ উইকেটের কোট পূর্ণ করে ফেলেন।

 

চা বিরতির পরে দু’টি ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করেন বেন ফোকস। কিন্তু বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বাকি দু’টি উইকেট তুলে নেন অশ্বিন।

২১৮ রানে শেষ হয় বেন স্টোকসদের ইনিংস। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি খেলেন ওপেনার জ্যাক ক্রুলি।

 

এরপর ব্যাট করতে নেমে চড়াও হন জয়সওয়াল। এই ওপেনার অর্ধশতক করে ৫৮ বলে ৫৭ রানে ফেরার আগে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনো একটি টেস্ট সিরিজে সাত শ রানের মাইলফলক স্পর্শ করেন, এতদিন এই অর্জন ছিল কেবল সুনিল গাভাস্কারের।

১০৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর আর উইকেট হারায়নি ভারত।

ফিফটি তুলে নেওয়া অধিনায়ক রোহিত ৫২ ও তিনে নেমে ২৬ রানে অপরাজিত আছেন গিল। ৮৩ রানে পিছিয়ে আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন অপরাজিত দুই ব্যাটার।