NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

পিএসএলে বলবয়ের সাথে ছক্কা উদযাপন ফিল্ডারের!


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

পিএসএলে বলবয়ের সাথে ছক্কা উদযাপন ফিল্ডারের!

ছয় হওয়ার পর ফিল্ডিং দলের কেউ উদযাপন করছেন, এমন দৃশ্য সহসা দেখার কথা নয়। কিন্তু সোমবার তেমনটি দেখা গেল পাকিস্তান সুপার লিগের এক ম্যাচে। রাওয়ালপিণ্ডিতে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও পেশওয়ার জালমি। এই ম্যাচে জালমির ইনিংসে একটি ছয় হওয়ার পর ইসলামাবাদের নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো এক বলবয়ের সঙ্গে উদাযাপনে মাতেন।

 

ইসলামাবাদের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করছিল জালমি। ফাহিম আশরাফের করা ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান জালমির ব্যাটার আমের জামাল। ছক্কা আটকাতে চেষ্টা করেছিলেন মুনরো, তবে বল ছিল তাঁর নাগালের বেশ বাইরে। বাউন্ডারির বাইরে থাকা বলবয় বলটি ধরার চেষ্টা করলেও তালুবন্দি করতে পারেননি।

বলবয় মিস করার পর তাঁকে সান্ত্বনা দেন মুনরো। এরপর তাঁকে ক্যাচ ধরার জন্য হাতের অবস্থানটা কেমন হবে সেটি দেখান। 

 

এরপর ইনিংসের ১৯তম ওভারে রুম্মন রাইসের করা একটি বল সেই ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন আরিফ ইয়াকুব। এবারও সেই একই বলবয় এবং ফিল্ডার মুনরো।

 বল মুনরোর মাথার ওপর দিয়ে চলে যায় সেই বলবয়ের কাছে। এবার আর আগের মতো হাত ফসকে যায়নি তাঁর, দারুণ এক ক্যাচ নেন সেই বলবয়। সাথে সাথেই শুরু হয় দুজনের উল্লাস। বলবয়কে জড়িয়ে ধরেন মুনরো, করেন ফিস্ট বাম্পও। 

 

দুজনের এমন উদযাপনের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বলবয়ের সাথে মুনরোর এমন প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ আচরণকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।