NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

৬ মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ৬ লাখ ৮২ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৮:১০ এএম

৬ মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ৬ লাখ ৮২ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত) মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদে মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন (এক হাজার ২৯০ কোটি ছয় লাখ ৩০ হাজার) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য থেকে এক হাজার ৬১০ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, সৌদি আরব থেকে এক হাজার ৬০১ দশমিক ২২, যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৩৩২ দশমিক ৬৩ এবং ইতালি থেকে ৯০০ দশমিক ২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

 

চলতি অর্থবছরের (২০২৩-২৪) জানুয়ারি ২৪ তারিখ পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি টাকা সাময়িক রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, চলতি অর্থবছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত সাময়িক স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ ছিল এক হাজার ৬২৬ কোটি টাকা আদায় হয়েছে।

অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকারি উদ্যোগে চালু থাকা ১৮টি পার্কে দেশি-বিদেশি ১৯২টি প্রতিষ্ঠান ব্যাবসায়িক কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত বেসরকারি সেক্টর থেকে প্রায় দুই হাজার ১৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।