NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

হানিমুনে জায়েদ খান!


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৪, ০৩:৩৩ এএম

হানিমুনে জায়েদ খান!

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। নতুন বছরটা নতুন ভাবেই শুরু করেছেন এই অভিনেতা। বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন তিনি? নতুন বউয়ের প্রথম পছন্দ সমুদ্রসৈকত কক্সবাজার।

তাই বাধ্য হয়ে বউকে নিয়ে পছন্দের জায়গায় ছুটলেন জায়েদ খান! নতুন বউকে নিয়ে কক্সবাজারে আর্ন্তজাতিক মানের একটি হোটেলে উঠলেন। এর স্থিরচিত্র ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, এটি একটি বিজ্ঞাপনের দৃশ্য।

 

নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি।

গত ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়। টানা তিনদিন চলে এর শুটিং। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। এটি শিগগিরই প্রচার হবে বলে জানা যায়।

 

এদিকে, সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।