NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

বায়ার্নের রেকর্ড ভেঙে লেভারকুসেনের নতুন কীর্তি


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম

বায়ার্নের রেকর্ড ভেঙে লেভারকুসেনের নতুন কীর্তি

আগের ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছিল বায়ার লেভারকুসেন। গত রাতে মাইঞ্জকে একই ব্যবধানে হারিয়ে বায়ার্নকে ছাড়িয়ে অপরাজিত থাকার নতুন কীর্তি গড়েছে জাবি আলনসোর দল।

সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি বায়ার্নের চেয়ে এগিয়ে গেছে ১১ পয়েন্টে। যদিও এক ম্যাচ কম খেলেছে বায়ার্ন।

নিজেদের পরের ম্যাচ জিতলেই ব্যবধান নেমে আসবে ৮ পয়েন্টে। ২৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট এখন ৬১, বায়ার্নের ৫০। 

 

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচের ২৯টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন।

 

ঘরের মাঠে তৃতীয় মিনিটে গ্রানিত জাকা লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় লেভারকুসেন। তবে চার মিনিটের ব্যবধানে সমতা ফেরায় মাইঞ্জ। গোল করেন ডমিনিক কোহর। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া ছিল।

কিন্তু সুযোগ কাজে লাগিয়েছে লেভারকুসেনই। ৬৮ মিনিটে জয় নিশ্চিতের গোলটি করেন রবার্ত আন্দ্রিচ।

 

অপরাজিত থাকার নতুন রেকর্ড নিয়ে লেভারকুসেন কোচ জাবি আলনসো বলেছেন, ‘রেকর্ড হওয়ার আগে সেটা নিয়ে আমি ভাবি না। তবে যখন এটা হয়ে যায়, আমি গর্ব অনুভব করি। আমরা দারুণ কিছু অর্জন করেছি; কিন্তু আমরা থামতে চাই না।