NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

আম্পায়ারকে অন্য কাজ খুঁজতে বললেন হাসারাঙ্গা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৫৬ পিএম

আম্পায়ারকে অন্য কাজ খুঁজতে বললেন হাসারাঙ্গা

শেষ তিন বলে শ্রীলঙ্কার তখন ১১ রান প্রয়োজন আফগানিস্তানের বিপক্ষে। আফগান পেসার ওয়াফাদার মোমান্দ বেশ উঁচু একটা ফুলটস দিলেন। ক্রিজে থাকা কামিন্দু মেন্ডিস তা ব্যাটে লাগাতে পারেননি। পরে আম্পায়ারের কাছে নো বলের আবেদন করে, কিন্ত আম্পায়ার তাতে সাড়া দেননি।

শ্রীলঙ্কা সিরিজে ২-০ তে এগিয়ে থাকলেও শেষ এই ম্যাচে ৩ রানে হেরেছে। আর ম্যাচ শেষেই সেই ‘নো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার। 

 

স্কয়ার লেগ আম্পায়ার লিন্ডন হানিবলের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, ‘আপনি যদি এটাও দেখতে না পারেন, তাহলে এমন আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে দরকার নেই। তার বরং অন্য কাজ খোঁজা উচিত।

’ রিভিউ না করা নিয়েও হাসারাঙ্গার ক্ষোভ, ‘আমাদের ব্যাটার এট রিভিউয়ের চেষ্টা করেছে। কিন্তু তা করা হয়নি। সামনের পায়ের নো বল যদি তৃতীয় আম্পায়ার দেখতে পারেন, তাহলে এই নো নয় কেন।’ 

 

হাসারাঙ্গা বিষ্মিত আম্পায়ারদে এমন কান্ডে, ‘এটা যদি কোমরের কাছাকাছি হতো, আমার আপত্তি ছিল না।

কিন্তু বলটা ছিল তারও অনেক ওপরে। আরেকটু ওপরে হলে হয়তো মাথাতেই লাগতো। অথচ এটা কিনা নো নয়। আমি জানিনা তারঁ (আম্পায়ার) মনে তখন কিছ চলছিল।