NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

মাহফুজের ব্রোঞ্জ, পদকহীন ইমরান


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

মাহফুজের ব্রোঞ্জ, পদকহীন ইমরান

তেহরানে এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশীরা আলাদা মনোযোগ পেয়েছেন। কারণ আসরের দ্রম্নততম মানব এই দেশটির। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের অ্যাথলেটদের জন্য যা অভূতপূর্ব ঘটনা। প্রত্যাশার সেই জায়গা থেকে ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হানের রম্নপা জয় লাল-সবুজকে আরও উজ্জ্বলতা দিয়েছে।

সেই পথ ধরে গতকাল হাই জাম্পেও ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমানও। কিন্তু হায়, যাঁর থেকে এ সবকিছুর শুরম্ন, সেই ইমরানুর রহমানই যে তেহরানের এবারের আসর থেকে শূন্য হাতে ফিরছেন।
মুকুট ধরে রাখার লড়্গ্য নিয়ে গিয়ে চতুর্থ হয়েছেন এই স্প্রিন্টার। মাহফুজ গত দড়্গিণ এশীয় গেমসে রম্নপা জিতেছিলেন।
সেখানে ২.১৬ মিটার লাফিয়েছিলেন তিনি। তেহরানে ততটাও প্রয়োজন পড়েনি। ২.১৫ মিটার পেরিয়ে ২.১৯ চেষ্টা করেছিলেন। সেটি পারেননি।
শেষ পর্যন্ত্ম ২.১৫-য়েই পদক নিশ্চিত হয়েছে তাঁর। ইমরান কাজাখসত্মানে ৬.৫৯ সেকেন্ডে দৌড়ে জিতেছিলেন সোনা। তেহরানে সেই টাইমিং ছুঁতে পারেননি তিনি। পারলে হয়তো বা সোনা না হলেও একটা পদক মিলত। ইমরান এদিন সময় নিয়েছেন ৬. ৬৭ সেকেন্ড।
৬.৫২ সেকেন্ড সময় নিয়ে ওমানের আলি আনোয়ার আলি আল বালুশি হয়েছেন আসরের নতুন দ্রম্নততম মানব। দ্বিতীয় হওয়া জাপানের সুহেই তাদা সময় নিয়েছেন ৬.৫৬ সেকেন্ড। ৬.৬৬ সেকেন্ডে ব্রোঞ্জ দড়্গিণ কোরিয়ার জো কুম রায়োংয়ের।  ৭ জন অ্যাথলেটের মাঝে চতুর্থ হয়েছেন ইমরান। মাঝামাঝি অবস্থায় থাকায় দৌড়ের সময় বা শেষেও গতবারের দ্রম্নততম মানব যেভাবে ক্যামেরার ফোকাসের বাইরে চলে গিয়েছিলেন, সেভাবেই ফিরতে হচ্ছে তাঁকে। 
শুরম্নটা তাঁর প্রত্যাশামতো হয়নি, বাকি সময়েও সেই ব্যবধানটা কমাতে পারেননি তিনি। এশিয়ান ইনডোরের প্রস্তুতির মাঝেই ইমরান এ মাসেই ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে অংশ নিয়েছেন। এর আগের সময়টায়ও মূলত আউটডোর স্প্রিন্ট নিয়েই ব্যসত্মতা ছিল তাঁর। ৬০ মিটারে শেষ পর্যন্ত্ম মিলল হতাশা। মাহফুজকে নিয়ে সেই প্রত্যাশা ছিল না। কিন্তু তিনিই বড় সাফল্য নিয়ে ফিরছেন।