NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

চট্টগ্রামকে হারিয়ে সবার আগে সেরা চার নিশ্চিত করল রংপুর


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম

চট্টগ্রামকে হারিয়ে সবার আগে সেরা চার নিশ্চিত করল রংপুর

এক চরিত্রে যেন দুই সাকিব আল হাসান। চোখের সমস্যায় টুর্নামেন্টের শুরুতে ব্যাটিংয়ে যাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, সেই সাকিবের ব্যাটেই এখন নিয়মিত বড় স্কোরের দেখা পাচ্ছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন।

আজও দলের সেরা ব্যাটার সাকিব।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা রংপুরের প্রথম তিন ব্যাটার আউট হয়ে যান ৫২ রানের মধ্যে। রনি তালুকদারকে ফেরান শহিদুল ইসলাম, বাকি দুই উইকেট নিয়েছেন প্রথম ম্যাচ খেলতে নামা রোমারিও শেফার্ড। প্রথম তিনজনের পথ অনুসরণ করতে বেশি সময় লাগেনি নুরুল হাসান সোহানের (৫)। এখানে ব্যতিক্রম সাকিব।
তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেট জুটিতে দুজনের সংগ্রহ ৬৮ রান। মেহেদী ১৭ বলে চার ছক্কায় ৩৪ রান করে বিলাল খানের বলে আউট হন।

 

একপ্রান্তে সাকিবকে ফেলে ফিরে যান জিমি নিশামও।

খানিক পর সাকিবের ৩৯ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬২ রানের ইনিংসেরও সমাপ্তি ঘটে। পরে শামিম হোসেন পাটোয়ারীর দ্রুত ১৭ ও শেষ দুই বলে হাসান মাহমুদের দুই চারে ১৮৭ রানে থামে রংপুরের ইনিংস। লক্ষ্য তাড়ায় শেফার্ডের ৩০ বলে ৬৬ রানের ইনিংসের পরও চট্টগ্রামের ইনিংস থেমেছে ১৬৯ রানে। রংপুর ম্যাচ জিতেছে ১৮ রানে। এই জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর।