NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

আজ জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

আজ জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ বৃহস্পতিবার জার্মানির মিউনিখ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়াই তাঁর এই সফরের উদ্দেশ্য। তবে এই সফরের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইউরোপীয় দেশগুলোসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমান সরকারের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ সরকারও ইউরোপ তথা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিউনিখ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর চার দিনের এই সফরে বৈশ্বিক নিরাপত্তা ও কাঠামো, আঞ্চলিক সংঘাত এবং ইউরোপের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হবে।

আলোচনায় আসবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ও ভূ-রাজনীতি। 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেবেন। তিনি জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাঝুঁকি এবং অর্থায়নের ওপর গুরুত্বারোপ করতে পারেন বলে জানা গেছে। 

এই সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার বিষয়ে আলোচনা করবেন।

এর আগে ২০১৭ সালে জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছিল।