NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

গ্রানাডার সঙ্গেও ড্র করে জাভি বলছেন ‘আমরা হাল ছাড়ব না’


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

গ্রানাডার সঙ্গেও ড্র করে জাভি বলছেন ‘আমরা হাল ছাড়ব না’

টানা দুই ম্যাচ জিতে বেশ স্বস্তি বইছিল বার্সেলোনা শিবিরে। কিন্তু লিগের ১৯ নম্বর দল গ্রানাডার সঙ্গে ড্র করে সেই স্বস্তি উবে গেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্টে। এর পরও আশা ছাড়ছেন না বার্সা কোচ জাভি এর্নান্দেস।

লিগ জেতার জন্য লড়াই চালিয়ে যাবেন বলছেন এই স্প্যানিশ কোচ।

 

অলিম্পিক লুইস স্টেডিয়ামে বার্সেলোনাকে শুরুতেই এগিয়ে নেন লামিন ইয়ামাল। ৪৩ মিনিটে অবশ্য সমতা ফেরা গ্রানাডা, গোল করে রিচার্দ সানচেজ। ৬০ মিনিটে ফাকুন্দো পেলিস্ত্রি গ্রানাডাকে এগিয়ে নেওয়ার তিন মিনিটের মধ্যে বার্সাকে সমতায় ফেরান রবার্ত লেভানদোস্কি।

এর পরেই জমে ওঠে লড়াই। ৬৬ মিনিটে আবারও এগিয়ে যায় গ্রানাডা। এবার গোল করেন ইগনাসি মিকেল। কিন্তু ৮০ মিনিটে গোল করে বার্সেলোনার হার এড়ান সেই ইয়ামাল।

 

২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুয়ে জিরোনা, ৫১ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ১০ পয়েন্টে পিছিয়ে থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা জাভি এর্নান্দেসের, ‘লিগ আমাদের জন্য এমনিতেই কঠিন হয়ে গিয়েছিল। ২ পয়েন্ট হারানোয় আরো বেশি কঠিন হয়ে গেল। অবশ্যই এখনো ব্যবধান অনেক বড়।