NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩৮ পিএম

ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা

দুই দলের সামনেই সমীকরণ ছিল পরিষ্কার। ব্রাজিলের দরকার ছিল স্রেফ ড্র, আর আর্জেন্টিনার জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচেই কিনা হেরে বসেছে ব্রাজিল। জাতীয় দলের মতো অলিম্পিক দলও নিজেদের হারিয়ে খুঁজছে।

আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ব্রাজিল। আর দারুণ এই জয়ে আর্জেন্টিনা পৌঁছে গেছে মূল আসরে। ম্যাচের ৭৭ মিনিটে একমাত্র গোলটি করেছে লুসিয়ানো গোন্দু। 
 
গত চার অলিম্পিকেই পদক জিতেছে ব্রাজিল।
সবশেষ দুই আসরের সোনা জয়ী দলও তারা। কিন্তু সেই দলকেই কিনা দেখা যাবে না প্যারিস অলিম্পিকে। ২০০৪ সালের পর এবারই প্রথম অলিম্পিকে খেলতে পারছে না ব্রাজিল।

 

বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে আর্জেন্টিনা।

এতে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাদের। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। এর আগে অলিম্পিকে দুইবার সোনা জিতেছে আর্জেন্টিনা, ২০০৪ এবং ২০০৮ সালে।

 

বাছাই পর্ব অনূর্ধ্ব-২৩ পর্যায়ের হলেও মূল আসরে তিনজন সিনিয়র খেলোয়াড় খেলতে পারবে। সেখানে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।

টুর্নামেন্টের জৌলুস বাড়াতে মেসিকে খেলানোও হতে পারে। এ ব্যাপারে মাসচেরানো বলেছেন,'লিওর সাথে আমার সম্পর্ক কেমন সেটা সবাই জানে এবং আমাদের সঙ্গে যোগ দিতে তাঁর জন্য দরজা খোলা আছে। এটা তাঁর ওপর নির্ভর করছে।'

 

লাতিন অঞ্চল থেকে আর্জেন্টিনার সঙ্গে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে প্যারাগুয়ে। আগামী ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক।