NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকার সেরার মুকুট আইভরি কোস্টের


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকার সেরার মুকুট আইভরি কোস্টের

শুরুতে গোল করে এগিয়ে গিয়ে আশা জাগিয়েছিল নাইজেরিয়া। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক সমর্থকদের হতাশ করেনি আইভরি কোস্ট। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের মুকুট জিতে নিয়েছে আইভরি কোস্ট।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ৩৮ মিনিটে উইলিয়াম ট্রোস্ট-ইকংয়ের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া।

৬২ মিনিটে ফ্রাঙ্ক কেসিয়ের গোল সমতায় ফেরায় আইভরি কোস্টকে। আর ৮১ মিনিটে সেবাস্তিয়ান হলারের গোল শিরোপা এনে দেয় স্বাগতিকদের। দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সেবাস্তিয়ান হলার। ক্যান্সার জয় করে এখন মাঠেও রাজ করছেন এই ফুটবলার।

 

এ নিয়ে তৃতীয়বার আফ্রিকার সেরার মুকুট পড়ল আইভরি কোস্ট। সবশেষ জিতেছিল ২০১৫ সালে। আর প্রথমবার জিতেছিল ১৯৯২ সালে। তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়ার অপেক্ষা বাড়ল আরো।

 

কিন্তু এবারের যাত্রা মোটেও সুখকর ছিল না আইভরি কোস্টের। গ্রুপপর্বে প্রথম ম্যাচ জিতলেও হেরে যায় বাকি দুই ম্যাচে। তাতে টুর্নামেন্টের মাঝপথেই ছাঁটাই করা হয় কোচ জেয়ান লুইস গ্যাসেতকে। কিন্তু গ্রুপের তৃতীয়সেরা দল হয়ে পা রাখে দ্বিতীয় রাউন্ডে। এরপর তো রূপকথার গল্প লিখেছে দলটি।

অন্তর্বর্তীকালীন কোচ এমারস ফাইয়ের অধীনে একে একে বিদায় করেছে সেনেগাল, মালি এবং কঙ্গো প্রজাতন্ত্রকে। আর ফাইনালে হারাল নাইজেরিয়াকে।