NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

সাজেক পৌঁছালেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

সাজেক পৌঁছালেন রাষ্ট্রপতি

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি সাজেক হেলিপ্যাডে অবতরণ করে।


এসময় রাষ্ট্রপতিকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পরে রাষ্ট্রপতিকে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।


শনিবার রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


জানা গেছে, অবকাশ যাপনকালে রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃতাত্তিক জাতিগোষ্ঠীগুলোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।


 


রাষ্ট্রপতি কংলাক পাহাড় রোডে খাস্র‌াং হিল রিসোর্টে অবস্থান করবেন এবং ১২ ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন।


রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাজেকের ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।