NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

হজ নিবন্ধন: ১০ দিনের মধ্যে বাকি টাকা জমা দেওয়ার নির্দেশনা


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:১১ এএম

হজ নিবন্ধন: ১০ দিনের মধ্যে বাকি টাকা জমা দেওয়ার নির্দেশনা

আগামী ১০ দিনের মধ্যে নিবন্ধনকারী হজযাত্রীদের বাকি টাকা জমা দিতে বলা হয়েছে। যারা ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করেছে তাদের এ নির্দেশনা দেওয়া হয়। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন চুক্তি প্রভৃতি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

তাই ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।

 

এ বছর চার দফায় সময় বাড়িয়েও হজের নির্ধারিত কোটা পূরণ করা যায়নি। গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে হজের নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন। ফলে ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়।