NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

বিপিএলকে আরো এগোতে হবে: রিজওয়ান


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

বিপিএলকে আরো এগোতে হবে: রিজওয়ান

বিপিএলে বিদেশি কোনো ক্রিকেটারের সংবাদ সম্মেলন মানেই একটা প্রশ্ন অবধারিত- অন্য লিগের সঙ্গে তুলনায় বিপিএলের অবস্থান কোথায়? বাদ পড়লেন না কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও।

আজ মিরপুরের একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলনের ফাঁকে বিপিএলের সঙ্গে অন্য লিগের তুলনা নিয়ে প্রশ্নে রিজওয়ান বললেন,'সত্যি বললে, অন্য লিগের সঙ্গে তুলনায় আসতে হলে বিপিএলকে আরো কয়েক ধাপ এগোতে হবে।' 

এক্ষেত্রে অবশ্য কন্ডিশনের ভিন্নতার কথাও তুলে ধরেছেন রিজওয়ান,'বিশ্বের সব প্রান্তে ভিন্ন কন্ডিশন। বিপিএলের কথা জিজ্ঞেস করলে, এখানে এশিয়ান কন্ডিশন।

এখানে ভিন্ন কন্ডিশনের মুখোমুখি হতে হবে। আইএলটি২০, বিগ ব্যাশ অথবা দক্ষিণ আফ্রিকায়ও ভিন্ন কন্ডিশন। তারা যদি বিশ্বকাপ অথবা এশিয়া কাপে আসে, ভিন্ন কন্ডিশনের সামনে পড়বে। বিপিএলের কন্ডিশন এমন কিছুই হবে।
কারণ এটি বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গেলে বাউন্সের সামনে খেলতে হবে। প্রকৃতির ভিন্নতা থাকে। তবে বিপিএলের উন্নতির জন্য আরো কয়েক ধাপ এগোতে হবে।
'

 

কোন কোন জায়গায় উন্নতি আনতে হবে সেটা অবশ্য বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন রিজওয়ান,'দেখুন আমি (বিপিএল) কমিটিতে নেই। বিপিএলকে কীভাবে এগিয়ে নিতে হবে আমার মতে তারা ভালো (বিসিবি) জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ছোট বোর্ড নয়। তাদের বড় বড় ক্রিকেটার আছে। অনেক বড় বড় দলের বিপক্ষে তারা সিরিজ জিতেছে।

তো তারা জানে, কোথায় তাদের উন্নতি করা লাগবে।'