NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে ফিরল ভারত


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে ফিরল ভারত

লক্ষ্যটা ছিল বেশ বড়, ৩৯৯। জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হতো ইংল্যান্ডকে। কিন্তু জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে চতুর্থ দিনেই ২৯২ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। তাতে দ্বিতীয় টেস্ট ১০৬ রানে জিতে নিয়েছে ভারত।

প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়িয়ে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকরা। 

 

বিশাখাপাত্নামে নয় উইকেট হাতে রেখে ৬৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। নাইটওয়াচ ম্যান রেহানের সঙ্গে উদ্বোধনী আরেক ব্যাটার ক্রলি যোগ করেন ৪৫ রান। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেননি অলি পোপ (২৩) ও জো রুটও (১৬)।

দুজনকেই ফেরান রবিচন্দ্রন অশ্বিন। তবে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন ক্রলি, তুলে নেন ফিফটি। কিন্তু দলীয় ১৯৪ রানের মাথায় কুলদিপ যাদভের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ৭৩ রানে ফেরেন তিনিও।

 

এরপর ২৬ রান করা জনি বেয়ারস্টোকে ফেরান বুমরাহ এবং রান আউটে কাঁটা পড়েন অধিনায়ক বেন স্টোকস (১১)।

এরপরেই জয়ের সুবাস পাচ্ছিল ভারত। শেষ দিকে বেন ফকস (৩৬) এবং টম হার্টলি (৩৬) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনকেই ফেরান বুমরাহ।

 

এর আগে প্রথম ইনিংসে জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৩৯৬ রান করে ভারত। আর ইংল্যান্ড করেছিল ২৫৩ রান। একাই ৬ উইকেট নিয়ে ইংলিশদের ধ্বসিয়ে দেন জাসপ্রিত বুমরাহ।

ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন শুবমান গিল, খেলেন ১০৪ রানের ইনিংস। তাতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ এবং ইংল্যান্ডকে লক্ষ্য ছুঁড়ে দেয় ৩৯৯ রানের। সেই রান তাড়া করতে নেমেই ইংলিশরা থামে ২৯২ রানে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোর্টে হবে সিরিজের তৃতীয় টেস্ট।