NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে, ফাইনাল নিউ ইয়র্কে


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৫০ এএম

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে, ফাইনাল নিউ ইয়র্কে

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। আর ১৯ জুলাই বৈশ্বিক আসরের ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠের ধারণ ক্ষমতা ৮২ হাজার ৫০০।

আজ (সোমবার) বিশ্বকাপের শিডিউল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেসব জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

১৯৭০ এবং ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল মেক্সিকোর এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল। এই মাঠেই আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে  ঐতিহাসিক 'হ্যান্ড অব গোল' এবং 'গোল অব দি সেঞ্চুরি' খ্যাত দুটি গোল করেছিলেন।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টা শহরে।

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শহরে। আসছে বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮টি  নিয়ে আয়োজিত হচ্ছে।

 

৩৯ দিনের এই আসরে ১০৪টি ম্যাচ হবে তিনটি আলাদা দেশে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস এঞ্জেলসে হবে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ, একই দিন টরোন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা।

দেশটির ডালাস শহরে হবে ৯টি ম্যাচ।