NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:২২ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ

বাংলাদেশ যুবাদের কাছে পাত্তাই পেল না নেপাল অনূর্ধ্ব-১৯ দল। ব্লুমফন্টেইনে যুবাদের বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাহফুজুর রহমান রাব্বির দল ৫ উইকেটে হারিয়েছে নেপাল যুবাদের। রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনের বোলিং তোপে ১৬৯ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা। আরিফুল ইসলাম ও জিসান ইসলামের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ২৫.২ ওভারে ওই রান ছাড়িয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নেপাল যুবাদের অল্প রানে আটকে রেখে বাংলাদেশ যুবাদের বড় জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন মূলত বোলাররা। বাকি আনুষ্ঠানিকতাটুকু সহজে সেরেছেন আরিফুল-জিসান।

 

রান তাড়ায় ১১.৪ ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে সুন্দর শুরু এনে দেন আশিকুর রহমান এবং জিসান ইসলাম। ১৬ রানে আশিকুর আউট হলেও ২টি ছক্কা এবং ৬টি চারে ৫৫ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেন জিসান।

আরিফুল ছিলেন আরো বিধ্বংসী। ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ২টি ছক্কা এবং ৭টি চারে মাত্র ৩৮ বলে অপরাজিত হাফসেঞ্চুরিটি করেছেন আরিফুল। নেপালের হয়ে ৫টি উইকেটই নিয়েছেন সুবাশ বন্দরি।
তবে নেপাল হেরে যাওয়ায় তাঁর অর্জন গেছে বিফলে।

 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেপালিজ অধিনায়ক দেব খানাল। তাঁর ব্যাট থেকে আসে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। ৪৮ রান করেছেন বিশাল বিক্রম। কিন্তু এ দুজন ছাড়া রোহানাত ও পারভেজদের বিপক্ষে মাথা তুলে ব্যাট করতে পারেননি নেপালের আর কোনো ক্রিকেটার।

২৯ রানে ৩ উইকেট হারানো নেপালের শুরুটা হয় যাচ্ছে তাই। বাঁহাতি পেসার মারুফ মৃধা চতুর্থ ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দেওয়ার পর রোহানাত ও ইকবাল হোসেনও উইকেট উত্সবে যোগ দিলে শুরুতে ব্যাকফুটে চলে যায় নেপাল। চতুর্থ উইকেটে দেব খানাল ও বিশাল বিক্রমের ৬২ রানের জুটিতে খানিকটা ঘুরেও দাঁড়ায় তারা। অধিনায়ক খানালকে ফিরিয়ে জিসান ইসলাম জুটিটা ভাঙার পর রোহানাত ও পারভেজের বোলিং তোপে দেড় শ পেরিয়ে অল আউট হয়ে যায় নেপালের যুবারা। 

 

‘এ’ গ্রুপ থেকে দুই জয় নিয়ে দ্বিতীয় হয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম পর্বে নেপালের অর্জন শুধু আফগানিস্তান যুবাদের বিপক্ষে জয়। তবে আফগানরা প্রথম পর্বে বিদায় নেওয়ায় নেপাল সুপার সিক্স শুরু করছে শূন্য হাতে। নেপালের মতো শূন্য থেকে শুরু না হলেও সেমিফাইনালের রাস্তা কঠিন বাংলাদেশেরও। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে অবশ্য রানরেটটা বেশ বাড়িয়ে নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বিরা। আগামী শনিবার সুপার সিক্সে নিজেদের পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।