NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশেরও পেছনে পড়ে গেল ভারত


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৪, ০৯:১৬ এএম

ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশেরও পেছনে পড়ে গেল ভারত

হায়দরাবাদে ইংল্যান্ডের জন্য ঘূর্নি ফাঁদ পেতেছিল ভারত। নিজেদের পাতা ওই ফাঁদে পড়ে রোহিত শর্মার দল নিজেরাই হয়েছে ঘায়েল। অলি পোপের দুর্দান্ত ব্যাটিং এবং টপ হার্টলির মারাত্বক বোলিংয়ে হায়দরাবাদে প্রথম টেস্টে ভারতকে ২৮ রানে হারিয়ে দেয় ইংলিশরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকটা পেছনে চলে গেছে রোহিত শর্মার দল।

হায়দরাবাদের হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও পেছনে চলে গেছে ভারত। দুইবারের রানার আপরা আছে এখন পাঁচ নম্বরে।

 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে ভারত ছিল দ্বিতীয় স্থানে। তখন তাদের অর্জন ছিল ৫৪.১৬ শতাংশ পয়েন্ট।

চার ম্যাচের মধ্যে তখন দুটি জিতে একটি ড্র করে রোহিতরা হেরেছিলেন অন্যটিতে। কিন্তু ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে অপ্রত্যাশিত হারের পর ভারতের এখন ৪৩.৩৩ শতাংশ। পাঁচ ম্যাচে দুটি করে জয় ও হারের বিপরীতে ড্র করেছে অন্যটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ১-১ এ ড্র করার পর সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষেও উঠে এসেছিল ভারত।

 

৫০ শতাংশ পয়েন্ট অর্জন করে ভারতের উপরেই অবস্থান বাংলাদেশের (চার নম্বরে)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের অর্জিত পয়েন্টও ৫০ শতাংশ। বাংলাদেশসহ এই তিন দলই ২টি করে টেস্ট খেলে একটি জিতে হেরেছে অন্যটিতে। তিন দলেরই অর্জিত পয়েন্ট ২২। হায়দরাবাদে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পরও আট নম্বরে অবস্থান ইংল্যান্ডের।

বেন স্টোকসের দলের অর্জিত পয়েন্ট ২৯.১৬ শতাংশ। ৬ টেস্ট খেলে ৩টি জিতে দুটি হেরে অন্যটিতে ড্র করেছে ইংল্যান্ড।

 

অস্ট্রেলিয়ার অবস্থানের অবশ্য কোনো হেরফের হয়নি। ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপ্রত্যাশিত হারের পরও যথারীতি শীর্ষে আছে প্যাট কামিনসের দল। ক্যারিবীয়দের কাছে হারের পর পয়েন্টের শতাংশ অবশ্য কমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও। অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট ৬৬।  ১০ টেস্ট খেলে ৬টি জিতে ৩টি হেরে তারা ড্র করেছে একটিতে। প্যাট কামিনসদের অর্জিত পয়েন্ট ৫৫ শতাংশ। ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের চেয়েও একধাপ উপরে ক্যারিবীয়রা। ৩৬.৬৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে পাকিস্তান। তাদের এক ধাপ উপরেই ভারত।

এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার গণনা করা হয়।