NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

পোপ বীরত্বে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ইংলিশদের লড়াই


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

পোপ বীরত্বে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ইংলিশদের লড়াই

শঙ্কা ছিল ইনিংস হারের। ওলি পোপের বীরত্বে ইংল্যান্ড সেই শঙ্কা তো কাটিয়েছেই, সঙ্গে তৃতীয় দিনের শেষে তাদের লিড দাঁড়িয়েছে ১২৬ রান।

ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১৯০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসের মতো দুই ওপেনারের ব্যাটে অবশ্য উড়ন্ত সূচনাই পায় তারা।

তবে আরেকবার ইনিংস বড় করতে না পারার দোষে দুষ্ট হয়েছেন জ্যাক ক্রাউলি। ৪ চার ও ১ ছক্কায় তিনি আউট হয়েছেন ৩৩ বলে ৩১ রান করে।

 

দারুণ খেলতে খেলতেই আরেক ওপেনার বেন ডাকেট ৪৭ রানে আউট হয়েছেন জসপ্রিত বুমরাহর বলে। ১১৩ রানে ২ উইকেট থেকে অল্প সময়ের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

আউট হন জো রুট (২), জনি বেয়ারেস্টো (১০) ও বেন স্টোকস (৬)। দলীয় ১৬৩ রানের সময় স্টোকস আউট হলে ইনিংস হারের শঙ্কাও উঁকি দেয়। এখান থেকে বেন ফোকসকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ওলি পোপে।

 

ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ম্যাচে লড়াই জমিয়ে তোলে দুজনের ১১২ রানের জুটি।

ফোকসকে ৩৪ রানে ফিরিয়ে স্বস্তি ফেরান অক্ষর প্যাটেল। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন পোপ। দিনের বাকি অংশ রেহান আহমেদকে নিয়ে কাটিয়ে দেওয়া পোপ অপরাজিত আছেন ১৪৮ রানে। তাঁর ২০৮ বলের ইনিংসে ১৭টি চারের মার রয়েছে।

 

রেহান অপরাজিত আছেন ১৬ রানে।

এর আগে ৭ উইকেটে ৪২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এখান থেকে আর মাত্র ১৫ রান যোগ করে শেষ তিন উইকেট হারায় স্বাগতিকরা। রবীন্দ্র জাদেজা ৮৭ রান করেন।