NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

দেশী ও বিদেশী দৌড়বিদদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামীকাল। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে হতে যাওয়া এ প্রতিযোগিতার  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে শেখ হাসিনা সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইসে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

এ বছর ম্যারাথনে আনুমানিক ৫৯ জন বিদেশী পুরুষ ও মহিলা দৌড়বিদ ফুল ম্যারাথন (৪২.১৯৫ কিলোমিটার) ক্যাটাগরিতে অংশ নেবেন।

পাশাপাশি আনুমানিক ৫৮০৬ জন বাংলাদেশী ম্যারাথনার ফুল ও হাফ ম্যারাথনে (২১.০৯৭ কিলোমিটার) অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ম্যারাথনে বিদেশী এলিট ক্যাটাগরিতে প্রথম পাঁচ জন করে পুরুষ ও মহিলা এবং সাফ ক্যাটাগরিতে প্রথম পাঁচ জন করে পুরুষ ও মহিলাকে আকর্ষণীয় সম্মাননা প্রদান করা হবে।

 

একইভাবে প্রথম ১৫ জন পুরুষ ও মহিলা বাংলাদেশী ফুল ম্যারাথনার ও ১০ জন পুরুষ ও মহিলা বাংলাদেশী হাফ ম্যাথনারকে আর্থিক সম্মাননা প্রদান করা হবে।