NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জি এম কাদের


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৯:১১ এএম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জি এম কাদের

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি জানি কীভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয়। আমি পেরেছিলাম।

কিন্তু বর্তমান সরকার পারছে না।’

 

আজ রবিবার দুপুরে রংপুর মহানগরীর স্কাইভিউতে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

কাদের বলেন, ‘নির্বাচনের পর যদি অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে তাহলে এর প্রতিক্রিয়া জনজীবনে এবং রাজনীতিতে আসতে পারে। এজন্য সরকারকে সতর্ক থাকা উচিত।

 

এর আগে দুপুরে রংপুর নগরীর সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকের প্রশ্নের জবাব দেন জিএম কাদের।

ধান-চালের মূল্যবৃদ্ধির পেছনে কোনো যৌক্তিকতা নেই জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ধান চালের দাম বাড়ছে। দেশে ধান চালের অভাব নেই। প্রচুর উৎপাদন হয়েছে।

প্রচুর মজুদ আছে। তারপরও হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। দাম বাড়ানোর কোনো যৌক্তিতা নেই। অযৌক্তিকভাবে দাম বাড়ছে। এটা একটা পক্ষ মুনাফার লোভে এটা করছে।
সরকারের এই বিষয়ে দেখা দরকার। বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।’

 

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবুসহ অন্যান্য নেতারা।