NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি
Logo
logo

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে মারুফ মৃধার বোলিং তোপের পরেও ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। রান তাড়ায় নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলেন মাহফুজুর রহমানরা।

 

৩৫ দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেট পাওয়া মারুফ আজ ৪৩ রানে ৫ উইকেট নেন। নতুন বলে ফেরান ওপেনার আরশিন কুলকার্নি এবং তিনে নামা মুশির খানকে। শেষ দিনে নেন আরো ৩ উইকেট। এতে অবশ্য একসময় মনে হলেও পরে ৩০০ ছুঁতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।

ভারতের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান যোগ করা আদর্শ সিং সর্বোচ্চ ৭৬ এবং অধিনায়ক উদয় সুরন ৬৪ রান করেন।

 

যাদের ২০২০ সালে হারিয়ে বিশ্বকাপ এবং গত মাসে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সেই ভারতের বিপক্ষে খেলতে নামলে বেশির ভাগ সময় তালগোল পাকিয়ে ফেলেন যুবারা। আজ আরো একবার পুনরাবৃত্তি ঘটল। উদ্বোধনী জুটিতে ৩৮ রানের পর ৪ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।

দলীয় স্কোর ৫০ ছুঁতে ফেরেন ৪ ব্যাটার। শিহাব জেমসের ৫৪ এবং আরিফুল ইসলামের ৪১ রান হারের ব্যবধান কমায় শুধু। ৩১ বল আগে বাংলাদেশের ইনিংস থামে ১৬৭ রানে।