NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ওমানে চলছে কঠোর অভিযান, আরও ৬৬ প্রবাসী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

ওমানে চলছে কঠোর অভিযান, আরও ৬৬ প্রবাসী গ্রেপ্তার

ওমানের বারকা প্রদেশে অভিযান চালিয়ে অন্তত ৬৬ প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। শনিবার দক্ষিণ আল বাতিনার বারকা প্রদেশে সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসের সাথে যৌথভাবে এই অভিযান চালায় মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ বিভাগ। গ্রেপ্তারকৃত প্রবাসীদের বিরুদ্ধে দেশটির শ্রম আইন লঙ্ঘন এবং নির্দেশনা ভেঙে অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রবাসীদের কর্মসংস্থান ও শ্রম বাজার তদারকির অংশ হিসেবে বারকায় এই অভিযান চালানো হয়। তবে গ্রেপ্তার হওয়া ৬৬ প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।

ওমানে চলছে কঠোর অভিযান, আরও ৬৬ প্রবাসী গ্রেপ্তার

 

ধারাবাহিক পরিদর্শনের অংশ হলেও বছরের শুরু থেকে অভিযানের ব্যাপকতা কয়েকগুণ বাড়িয়ে দেয় শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে কয়েকশ’ প্রবাসীকে তাদের কর্মস্থল, দোকান, প্রবাসী জমায়েত এবং বাসাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাস্কাট, মাবেলা, হামরিয়া, ধোফার, দক্ষিণ এবং উত্তর আল বাতিনার প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোয় এসব অভিযানের খবরে রীতিমত ঘরবন্দী হয়ে পড়েছেন আতঙ্কিত অনেক প্রবাসী। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের কারোর ভিসা নেই, কেউ কেউ এক নিয়োগকর্তার কাজে এসে অন্য যায়গায় কাজ করেছেন আবার অনেকে প্রশাসনিক নিয়ম ভেঙে অবৈধ ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। তবে আগের আইন অনুযায়ী যারা বৈধ তারা কোনরূপ হয়রানির শিকার হচ্ছেন না।