NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি
Logo
logo

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি শুরু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ভোর থেকে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট পেপার।

রবিবার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিতে শুরু করেন। ইসির সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে থেকে এসব ব্যালট সরবরাহ করা হয়।

 

 

এর আগে ১৮ ডিসেম্বর একটি প্রজ্ঞাপনে, স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসি। ফলে দেশে প্রথমবারের মতো ভোটের দিন কেন্দ্রে পৌঁছাল ব্যালট পেপার। আগের সব সংসদীয় নির্বাচনগুলোতে ভোটের আগের দিন ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছিল।

ইসির ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ৯৩ শতাংশ কেন্দ্রে অর্থাৎ ৪২ হাজার ২৫টির মধ্যে ৩৯ হাজার ৬১টি ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পৌঁছানো হবে।

 
তবে তবে দুর্গম এলাকায় ব্যালট আগের দিনই (৬ জানুয়ারি) পৌঁছানো হয়।

 

ব্যালট ছাড়াও ভোটগ্রহণের অন্যান্য উপকরণও আগের দিন ভোটকেন্দ্রে পৌঁছেছে। শনিবার ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালটবক্স, সিলসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

২০১৮ সালের নির্বাচনের পরে বিরোধীদলগুলো অভিযোগ তুলে যে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল।

 
২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে অভিযোগ করে যে নির্বাচনের আগের রাতেই ৩০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে।

 

এরই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল ভোটের দিন সকালে ব্যালট পৌঁছানোর কথা বলেছিলেন। তার মতে, ‘অনেকের কাছ থেকে এই দাবি এসেছিল এবং এতে স্বচ্ছতা বাড়বে।’