NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

পিএসজিতে এক ব্রাজিলিয়ান ‘জোকার’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৯ এএম

পিএসজিতে এক ব্রাজিলিয়ান ‘জোকার’

তারার হাট বসিয়েও আসছিল না প্রত্যাশিত সাফল্য। ঘরোয়া আসরে রাজত্ব করলেও পূরণ হয়নি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন। লিওনেল মেসি-নেইমারের মতো মহাতারকা চলে যাওয়ার পর নিজেদের পরিকল্পনার ছকেও বদল এনেছে পিএসজি! বড় বড় তারকার পিছে না দৌড়ে উঠতি তারকারদের দিকেও নজর দিচ্ছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এই কৌশলেই হয়তো এক ব্রাজিলিয়ান তরুণকে দলে ভিড়িয়ে রক্ষণের শক্তি বাড়িয়েছে প্যারিসের ক্লাবটি।

 

 

২০ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারের নাম লুকাস বেরাল্ডো। ম্যাচ শুরুর আগে হাসির অভ্যাসের জন্য পেয়েছেন ‘দ্য জোকার’ ডাকনাম। খেলতেন ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে। ক্লাবটির হয়ে ২০২৩ সালে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবের শিরোপা জিতেছেন বেরাল্ডো।

 
 সাও পাওলো থেকে পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান এই ‘জোকার’কে দলে ভেড়াল পিএসজি। 

 

ফ্রান্সের ক্লাবটিতে নাম লিখিয়ে উচ্ছ্বসিত বেরাল্ডো, ‘প্যারিস সেইন্ত জার্মেইয়ের মতো উচ্চাভিলাষী ক্লাবের সঙ্গে চুক্তি করতে পেরে আমি খুশি। আমার ক্যারিয়ারে এটা গুরুত্বপূর্ণ পর্যায়। যা ক্যারিয়ারে উন্নতিতে সাহায্য করবে।

 
আমি আমার নতুন সতীর্থদের জানতে এবং পিএসজির জার্সি পিঠে চাপিয়ে প্রথম পদক্ষেপ ফেলতে মুখিয়ে আছি।’

 

২০০০ সালে সাও পাওলোতে যোগ দিয়েছেন বেরাল্ডো। ২০২২ সালের মেতে অভিষেক। চলতি বছর ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের এই খেলোয়াড়কে পেতে আনুমানিক ২০ মিলিয়ন ইউরো খরচ করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এএফপি