NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেওয়া হবে না : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৪, ১০:৪৬ পিএম

সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না। দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। কিন্তু সাংবাদিকদের কখনো টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে।

 
আমার দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই।’

 

গত ২৮ অক্টোবর হামলায় আহত সাংবাদিকদের একটি দল আজ বৃহস্পতিবার সকালে গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত তারা পার পাবে না। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

 
’

 

প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাড়ি, জজ কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই। এ ধরনের জঘন্য কাজের আদেশ প্রদানকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাগত বক্তব্য দেন। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।