NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউইয়র্কের জ্যামাইকায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ও আশা চ্যারিটি’র কম্বল বিতরণ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪২ এএম

>
নিউইয়র্কের জ্যামাইকায়  নর্থ বেঙ্গল  ফাউন্ডেশন ও আশা চ্যারিটি’র কম্বল বিতরণ

নিউইয়র্কের জ্যামাইকায় সিনিয়র বাংলাদেশিদের নিয়ে পালন করেছে আশা হোম কেয়ার’র স্বেচ্ছাসেবী সংগঠন আশা চ্যারিটি ফাউন্ডেশন।

মঙ্গলবার জ্যামাইকা হিলসাইডে অনুষ্ঠিত বিজয় উৎসবে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও কম্বল বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন আশা চ্যারিটি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আকাশ রহমান।

যুক্তরাষ্ট্র নর্থবেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এশ রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আবুল কাশেম, সাবেক সভাপতি আতোয়ারুল আলম, চট্রগ্রাম সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মাকসুদ এইচ চৌধুরী,  দ্য এডিটোরিয়াল সম্পাদক কামরুল ইসলাম সনি, নর্থ বেংগল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোহাব্বত আকন্দ, সদস্য ফরমান হোসেন, ফারুক হোসেন রনি, ফজলুর রহমান, মাহবুবুল আলম, মাইনুল হাসান মহিদ, রুবেল হোসেন, রওশন আলী, এস এম জিন্নাহসহ নিউইয়র্কে  বীরমুক্তিযোদ্ধা ও বাংলাদেশি কমিউনিটির  সিনিয়র নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে আকাশ রহমান বলেন, আশা চ্যারিটি ফাউন্ডেশন’র উদ্যোগে শীতকালিন কম্বল বিতরণসহ কমিউনিটির বিভিন্ন সেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ।