NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখা উদ্বোধন ২১ ফেব্রুয়ারী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখা উদ্বোধন ২১ ফেব্রুয়ারী

নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ও জ্যামাইকার পর এবার বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৪-১০ ব্রডওয়ে এলাকায় খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান।
শেফ খলিলুর রহমান সকলকে তার তৃতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে আমন্ত্রণ জানিয়ে বলেন, দীর্ঘ্যদিন থেকে অনেকেই দাবী জানিয়ে আসছিলেন জ্যাকসন হাইটসে একটি শাখা খোলার। সেই চাহিদার প্রেক্ষিতেই আমরা জ্যাকসন হাইটসে শাখা চালু করতে যাচ্ছি। ২১ ফেব্রুয়ারীকে সামনে রেখে নতুন শাখার ডেকোরেশনসহ প্রয়োজনীয় অন্যান্য কাজ দ্রততার সাথে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, জ্যাকসন হাইটস শাখায় খাবারে বৈচিত্র থাকবে। থাকবে খলিল ফুডসের ভিন্ন স্বাদ। পর্যায়ক্রমে সিটির অন্যান্য বরোতেও খলিল বিরিয়ানী হাউজের শাখা খোলা হবে।
উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে শেফ মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করা খলিল বিরিয়ানী হাউজ গত বছরের ১৯ অক্টোবর জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৭ স্ট্রীটে চালু করে ২য় শাখা।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৯২৯-৬২৪-৮৩৯৮। ওয়েব সাইট : http://www.khalilsfood.com