NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউইয়র্কে আতিকুর রহমান সালুর স্মরনে শোক সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নিউইয়র্কে আতিকুর রহমান সালুর স্মরনে শোক সভা অনুষ্ঠিত

আতিকুর রহমান সালুর স্মরণে দোয়া ও আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পরিবেশ আন্দোলন জোড়দার, পানির ন্যায্য হিস্যা আদায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ কাজগুলো করতে পারলেই পরপারে তার আত্ম্ শান্তি পাবে। বিপ্লবের দীক্ষায় গড়ে উঠা সালু কখনোই অন্যায়ের কাছে আপোষ করেন নি। মজলুম জননেতা মাওলানা ভাষানীর জীবন দর্শন তার সারা জীবনের দিক দিক নির্দেশনা ছিল। বাংলাদেশে সালুর মতো ত্যাগী ও আদর্শের কর্মির আজ বড়ই অভাব। রোববার ১০ ডিসেম্বর ফোবানা স্টিয়ারিং কমিটির আয়োজনে মরহুম সালুর স্মরনে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। জ্যাকসন হাইটস্থ শেফ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডা. মাসুদুর রহমান। পরিচালনা করেন ফোবানা চেয়ারম্যান গিয়াস আহমেদ।

অনুষ্ঠানে কুরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন যথাক্রমে মুফতি কাউসার আহমেদ ও ড. মুফতি মোঃ রাব্বানী । আতিকুর রহমান সালুর কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাংবাদিক মইনুদ্দিন নাসের, সাংবাদিক তাসের খান মাহমুদ, প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাংবাদিক ইমরান আনসারী, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী,ফরহাদ হোসেন,আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী,আহসান হাবিব,আব্দুর রহিম হাওলাদার,মোহাম্মদ সেলিম,ফার্মাসিসবট নুরুল হক,সৈয়দ টিপু সুলতান,জাহাঙ্গীর হোসেন,কাজি ওয়াহিদ এলিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও তোফায়েল আহমেদ চৌধুরী।