NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম
Logo
logo

বিশ্বকাপে জায়গা করে নিয়ে উগান্ডার ইতিহাস, বাদ জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বিশ্বকাপে জায়গা করে নিয়ে উগান্ডার ইতিহাস, বাদ জিম্বাবুয়ে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ খেলা নিশ্চিত করল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলবে আফ্রিকার দেশটি। উগান্ডার সুখবরে কপাল পুড়েছে জিম্বাবুয়ের। আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের।

 
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সেরা দুই দল হিসেবে উগান্ডার সঙ্গে বিশ্বকাপ খেলবে নামিবিয়া।

 

এই অঞ্চলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছে কেনিয়াও। কোয়ালিফায়ারে তানজানিয়াকে ৮ উইকেটে হারিয়ে উগান্ডার শুরু। এরপর অবশ্য নামিবিয়ার বিপক্ষে ৬ উইকেটের হার।

 
ওই একটিই হার।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয়। আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেটিই প্রথম জয় উগান্ডার। উগান্ডার জয়যাত্রা চলেছে নাইজেরিয়ার বিপক্ষে।
 
তাদের বিপক্ষে ৯ উইকেটের জয়।

 

বিশ্বকাপে টিকিট নিশ্চিতের পথে উগান্ডার সামনে বড় বাধা ছিল কেনিয়া। গতকাল ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বিপক্ষে ৩৩ রানের জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল উগান্ডা। তবু শেষ ম্যাচের প্রতিপক্ষ রুয়ান্ডার বিপক্ষে জিতেই বিশ্বকাপে যাচ্ছে তারা।

আজ রুয়ান্ডাকে ৬৫ রানে আটকে দিয়ে সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পৌঁছে গেছে উগান্ডা।

 
আর তাতে ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না জিম্বাবুয়ের।