NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম
Logo
logo

র‌্যাংকিংয়ে পেছাল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

র‌্যাংকিংয়ে পেছাল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩ ম্যাচ হারের প্রভাব পড়ল ব্রাজিলের ফিফা র‌্যাংকিংয়ে। তৃতীয় স্থান থেকে দুই ধাপ পিছিয়ে এখন সেলেসাওরা পঞ্চম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। নভেম্বরে উরুগুয়ের কাছে হারলেও তারা পরের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে ঠিক ঘুরে দাঁড়িয়েছে লিওনেল মেসির দল।

 

 

কাতার বিশ্বকাপের আগে সবশেষ শীর্ষে ছিল ব্রাজিল। চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা সেই জায়গা নেয়। সেলেসাওরা নেমে যায় তিন নম্বরে। এতদিন সেই তৃতীয় স্থানই ধরে রেখেছিল তারা।

 
তবে এবার নেমে যেতে হলো। ফ্রান্স দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তিনে উঠে এসেছে ইংল্যান্ড। চারে বেলজিয়াম।
 

 

এদিকে গতমাসে প্রকাশিত র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছিল ১৮৩ তম স্থানে। আজ প্রকাশিত র‌্যাংকিংয়ে সেই অবস্থানেই আছেন জামাল ভূইয়ারা। ফিফা