NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম
Logo
logo

৪৭ বছর পর শিরোপা উৎসব ইতালির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

৪৭ বছর পর শিরোপা উৎসব ইতালির

প্রায় ৫০ বছর পর আবার ডেভিস কাপ জিতল ইতালি। টেনিসের এই আসরে এর আগে তারা শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে। ৪৭ বছর পর ইতালিকে আবার ট্রফি এনে দিলেন ইয়ান্নিক সিন্নার এবং মাত্তেও আরনালদি। এ নিয়ে দ্বিতীয়বার ডেভিস কাপ জিতল ইতালি।

 

 

ডেভিস কাপের সবচেয়ে সফল দলগুলোর একটি অস্ট্রেলিয়া। মোট ২৮ বার তারা এই আসরের শিরোপা জিতেছে। সেই অস্ট্রেলিয়াকে ফাইনালে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উদযাপন করলেন সিন্নাররা।

ইতালির বর্ণিল এই সাফল্যের অন্যতম রূপকরার সিন্নার।

 
এটিপি ফাইনালসে নোভাক জোকোভিচের কাছে হারলেও ডেভিস কাপে নিজের পাঁচ ম্যাচেই মাঠ ছেড়েছেন জয় নিয়ে। এর মধ্যে সেমিফাইনালে জোকোভিচের বিপক্ষে এক দিনে  জেতেন দুই ম্যাচ। তাঁর কৃতিত্বেই হারের দোরগোড়া থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল থেকে সার্বিয়াকে বিদায় করে ফাইনালে পৌঁছে যায় ইতালি।  

 

ছন্দটা ধরে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালেও উজ্জ্বল আলো ছড়ালেন সিন্নার।

 
শিরোপা জেতার পর উচ্ছ্বসিত এই ইতালিয়ান বলছিলেন, ‘গতকালও আমরা বিদায় থেকে ১ পয়েন্ট মাত্র পেছনে ছিলাম। এখন আমরা শিরোপা উৎসব করতে পারছি। আমার বিশ্বাস, আমাদের সবাই খুব খুব খুশি।’ 

 

স্পেনের মালাগায় অনুষ্ঠিত ফাইনালে ইয়ান্নিক সিন্নার ৬-৩, ৬-০ গেমে বিধ্বস্ত করেন অ্যালেক্স ডি মিনাউরকে। অন্য ম্যাচে মাত্তেও আরনালদির সঙ্গে লড়াইটা জমিয়ে তুলেছিলেন অ্যালেক্সেই পপিরিন।

 
তবে শেষ হাসিটা হেসেছেন আরনালদিই। পপিরিনকে হারিয়েছেন ৭-৫, ২-৬, ৬-৪ গেমে।