NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম
Logo
logo

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফল হস্তান্তর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১১ এএম

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফল হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আজ রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী দুপুর আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

বেলা ১১টায় এই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

 
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইআইআইএন (প্রতিষ্ঠানের নম্বর) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল তালিকা ডাউনলোড করতে পারবে। অনলাইনে বা ১৬২২২ নম্বরে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে সাধারণ বোর্ডের অধীনে ফলাফল পেতে শিক্ষার্থীদের এইচএসসি, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, এরপর রোল নম্বর ও বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঠিক সময়ে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

 
তিনি বলেন, ‘আবারো অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। এর মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশের কারণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা কাঙ্খিত ফল পায়নি তাদের প্রতি সহানুভূতি জানাতে অভিভাবকদের বিশেষ অনুরোধ করবো। তারা যাতে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে পারে সে জন্য তাদের উৎসাহ দিন।

 
’

 

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ছেলে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।