NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করলো ওমান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৫ এএম

বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করলো ওমান

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ করেছে ওমান। মঙ্গলবার দেশটির রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে ওমান অবজারভার এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর হবে।

বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দেশের নাগরিকের জন্য ভিসা পরিবর্তন সেবা বন্ধ থাকবে। আর বাংলাদেশিদের জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব ক্যাটাগরির ভিসাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ওমান

এক্ষেত্রে ভিসা নবায়নের সেবা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে, তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের মত ওমানে থেকেই এই সুবিধা নেয়া যাবেনা। কেউ ভিসা পরিবর্তন করতে চাইলে তাকে দেশে ফিরে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। তবে বাংলাদেশিরা আপাতত নতুন ভিসার আবেদন করতে পারবেন না।