NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

বিএনপি নিউজার্সি (নর্থ)'র উদ্যোগে খালেদা জিয়ার জন্যে দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২১ এএম

বিএনপি নিউজার্সি (নর্থ)'র উদ্যোগে খালেদা জিয়ার জন্যে দোয়া মাহফিল

নিউজার্সি: বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর রোববার প্যাটারসনের বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌসভার প্যানেল মেয়র ও বিএনপি’র সহ সভাপতি হেলালুজ্জামান। মাহফিলের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহসভাপতি সৈয়দ খালিদ আলী।

বক্তব্য রাখেন নিউজার্সী বিএনপি’র সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, বিএনপি নেতা জামাল হোসেন, মাছুম চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নিউজার্সি বিএনপি’র উপদেষ্টা সদস্য আবু তারেক খান। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা ব্যবস্থা করার জোর দাবি জানান।