NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৫২ এএম

সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব’

এবার সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। আগামীকাল থেকে সিঙ্গাপুরের দুটি হলে চলবে সিনেমাটি। জানা যায়, সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সের কার্নিভাল সিনেমা হল ও সিটি স্কয়ার মলের গোল্ডেন ভিলেজ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে সিঙ্গাপুরে প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

সিঙ্গাপুরে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে রাদুগা প্রডাকশন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও অমিতাভ নাগ দৈনিক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ছবিটির মুক্তির বিষয়ে সব প্রস্তুতি শেষ করেছি। দুটি সিনেমা হলে প্রতিদিন দুটি করে শো রাখা হয়েছে। আমাদের বিশ্বাস, এখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা তো বটেই, অনেক বিদেশিও সিনেমাটিও দেখবেন।

 

 

তিনি জানান, আগামী ২ নভেম্বর পর্যন্ত সিনেমাটি ওই দুটি সিনেমা হলে চলবে। 

এদিকে গেল শুক্রবার ১৫৩টি হলে বাংলাদেশে মুক্তি পায় মুজিব সিনেমাটি। সারা দেশে দর্শকরা সিনেমাটি বেশ পছন্দ করেছেন। দেশের নানা প্রান্ত থেকে সিনেমাটি দেখতে দর্শকের সাড়া পাওয়ার খবর পাওয়া যায়।

 
 তারই ধারাবাহিকতায় আগামীকাল ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে ছবিটি প্রিমিয়ার হয়েছে ভারতে। ছবিটি নিয়ে ভারতে সবার মাঝে উৎসাহ দেখা গেছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

 
আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।