NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ২০২৪ সালের আহ্বায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ পিএম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ২০২৪ সালের আহ্বায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস

নিউইয়র্ক : লেখক-সাংবাদিক হাসান ফেরদৗসকে ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের মে মাসে এই মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন মুক্তধারার আয়োজনে গত তিন দশকের বেশি ধরে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলা ও বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন হিসাবে ইতোমধ্যেই সর্বত্র আদৃত হয়েছে। বাংলা ভাষার সেরা লেখক ও শিল্পীদের উপস্থিতি ছাড়াও উভয় বাংলার বিপুল সংখ্যক প্রকাশকের অংশগ্রহণের ফলে মেলাটি প্রবাসী বাঙ্গালিদের একটি সাংবাৎসরিক মিলন মেলায় পরিণত হয়েছে। এই মেলা প্রবর্তিত বাৎসরিক মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার দেশে-বিদেশে লেখক ও সাহিত্য আমোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় ২০২৪ সালের মে মাসে নিউ ইয়র্কে ৪দিন ব্যাপী মেলা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছর অনুষ্ঠিত বইমেলার সম্মানিত অতিথি ও দর্শকদের দাবির প্রেক্ষিতে মুক্তধারা ফাউন্ডেশনের কার্য়করী কমিটি বইমেলার নতুন নামকরণের সিদ্ধান্ত নেয়। এখন থেকে বইমেলার নতুন নাম ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’। আশা করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের অন্যুন ৪০টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে । নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাহিত্য সংগঠনকেও তাদের প্রকাশিত নতুন গ্রন্থ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে ড. নূরন নবী আশা প্রকাশ করেন, বিগত বছর সমূহের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বইমেলা বিষয় বৈচিত্র ও অন্তর্ভূক্তিমূলক অংশগ্রহণে সকলের দৃষ্টি আকর্ষণ করবে লেখক ও কলামিস্ট হাসান।