NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে নজরুল জয়ন্তী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২৯ এএম

নিউইয়র্কে নজরুল জয়ন্তী

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ‘নজরুল একাডেমি’র দশক পূর্তি উপলক্ষে ১৪ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যামাইকার মেরি লুইস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘নজরুল জয়ন্তী’। এই সমাবেশে নজরুল গবেষক অ্যামিরিটাস অধ্যাপক ড. উইনস্টন ল্যাঙলি বলেছেন, ‘নজরুল একজন পরিপূর্ণ বাঙালি হিসেবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, রাজনৈতিক হানাহানি, শাসন-শোষণের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি আজীবন মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন।’ 

রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের অ্যামিরিটাস অধ্যাপক, এবং ম্যাসাচুসেটস সিটিতে অবস্থিত বস্টন বিশ্ববিদ্যালয়ের ম্যাককরম্যাক গ্র্যাজুয়েট স্কুলের সিনিয়র ফেলো ড. উইনস্টন ল্যাংলি মানবাধিকার, বিশ্বব্যবস্থা, ধর্ম এবং রাজনীতির বিকল্প মডেল নিয়ে আজীবন কাজ করেছেন। তার প্রকাশনাগুলির মধ্যে রয়েছে ‘কাজী নজরুল ইসলাম: দ্য ভয়েস অব পোয়েট্রি অ্যান্ড দ্য স্ট্রাগল ফর হিউম্যান হোলনেস’।

ড. জিয়াউদ্দীন আহমেদের সঞ্চালনায় ‘বিশ্বায়নে নজরুল’ বিষয়ক এই আলোচনায় আরো অংশগ্রহণ করেন নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী, কাজী বেলাল এবং অধ্যাপক ড.রেচেল ফেল ম্যাকডেরমট।

 

আলোচনায় বক্তারা বলেন, নজরুল আজীবন সাম্যের যে গান গেয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনে যে পথ রচিত হয়েছিল, তার পেছনে সাম্যের কবি নজরুলের সৃষ্টিশীল রচনা অনুপ্রেরণা যুগিয়েছে।

বৈরি আবাহওয়ার মধ্যেই ডানা ইসলামের সঞ্চালনায় সন্ধ্যায় ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মন্ত্রে উজ্জীবিত এ  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। এরপর নজরুলের কবিতা, গান, আবৃতি ও নৃত্য পরিবেশন করেন নজরুল একাডেমি ইউএসএ’র ছাত্র-শিক্ষকবৃন্দ। এতে অংশগ্রহণ করেন নাহরীন ইসলাম, কবির কিরন, রুমানা মাহজাবিন, ফারুক আজম।

অনুষ্ঠানে বিশেষ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব পারফর্মিং আর্টস (বাফা)। নতুন প্রজন্মের শিল্পীদের নজরুল সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহন করে শৌভিত রয় চৌধুরী, ঋতুজা ব্যানার্জি, সৃজিতা হিয়া, ঋতিকা ব্যানার্জি।

‘বল বীর, চির উন্নত মম শির’ বিদ্রোহী কবিতা'র ওপর নৃত্য-কাব্য পরিবেশনায় ছিলেন শিল্পী মেহের কবির এবং ড. নীলা জারিন। 

অনুষ্ঠানে গিয়াস আহমেদ এবং আকাশ রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। নজরুল সঙ্গীত বিশেষজ্ঞ ড. নিরুপমা রহমানের অনবদ্য পরিবেশনা সকলকে বৈরি আবহাওয়ার প্রসঙ্গ ভুলিয়ে রাখে।