NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র শীতবস্ত্র সংগ্রহ অভিযান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৭ এএম

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র শীতবস্ত্র সংগ্রহ অভিযান

নিউইয়র্ক: প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ মাইগ্রেন্টদের জন্য শীতবস্ত্র সংগ্রহ অভিযান কর্মসূচী গ্রহণ করেছে। চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে এই সংগ্রহ অভিযান চলছে। মাসব্যাপী এই অভিযান চলবে এবং পরবর্তীতে এস্টোরিয়া এলাকায় বসবাসকারী অস্বচ্ছল মাইগ্রেন্ট শিশু-কিশোর-কিশোরী, নর-নারীর মাঝে বিতরণ করা হবে। খবর ইউএনএ’র।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, কমিউনিটির সেবার পাশাপাশি আমাদের সংগঠন নিউইয়র্কের এস্টোরিয়ায় বসবাসকারী যেকোন মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর। এই সংগঠনর পক্ষ থেকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি মহামারী কভিড পরিস্থিতির সময় বিশেষ ভূমিকা রেখে মূলধারার রাজনীতিক সহ সিটি প্রশাসন এবং কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি জানান, যেকোন পরিস্থিতিতেই হোক সুন্দর জীবন-যাপনের জন্য বিভিন্ন দেশ থেকে আসা মাইগ্রেন্টদের অনেকেই কষ্টে আছে। তাদের পাশে দাঁড়াতে বিশেষ করে আসছে শীতের কষ্ট থেকে রক্ষা করতেই শীতবস্ত্র সংগ্রহ অভিযান কর্মসূচী গ্রহণ করেছে।

এই কর্মসূচীর অধীনে নতুন-পুরাতন (ব্যবহার যোগ্য) জাম্পার, স্যুট, জ্যাকেট, কম্বল, ব্ল্যাককেট সহ যেকোন ধরনের কাপড় সংগ্রহ করা হবে। এজন্য সোসাইটির স্বেচ্ছাসেবীরা কাপড় সংগ্রহ করছেন এবং আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ (৩৪৭-৮৯৮-৮৩৮৩ অথবা ৯১৭-৩৬১-৯৫৫৬ অথবা ৯১৭-৬০০-২০৬৮) করেও তার কাপড় উপহার দিতে পারবেন। এই কর্মসূচী সফল করতে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও ২৯-১১ ৩৬ এভিনিউ, এস্টোরিয়া, নিউইয়র্ক ১১১০৬ ঠিকানায় কাপড় বিশেষ করে শীতের জ্যাকেট জমা দেওয়া যাবে।