NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

গ্রামীণ আমেরিকার হিসপানিক হেরিটেজ মান্থ অনুষ্ঠানে লোপেজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২৯ এএম

গ্রামীণ আমেরিকার হিসপানিক হেরিটেজ মান্থ অনুষ্ঠানে লোপেজ

নিউইয়র্ক: গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর বিশ্বখ্যাত সংগীত শিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ নিউইয়র্কের ব্রংকসে অনুষ্ঠিত শহরটির হিসপানিক হেরিটেজ মান্থ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেন। ব্রংকস লোপেজের নিজ শহর। গ্রামীণ আমেরিকার সহযোগিতায় শহরটির হেরিটেজ মান্থ উদযাপনের অংশ হিসেবে তিনি নতুন করে ব্রংকসের ২০ জনেরও বেশি ল্যাটিনা নারী উদ্যোক্তার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন। যা দরিদ্র নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভূক্তির সুযোগ সম্প্রসারিত করে সুবিধাবঞ্চিত মানুষদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে তার ও গ্রামীণ আমেরিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো।

২০০৮ সালে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র ও আর্থিক সেবা বঞ্চিত কমিউনিটিগুলির নারীদেরকে ব্যবসায় পুঁজি, উদ্যোক্তা প্রশিক্ষণ ও অন্যান্য আর্থিক সেবা প্রদানের মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর গ্রামীণ আমেরিকা এ পর্যন্ত ১,৭৯,০০০ কৃষ্ণবর্ণ নারীকে ৩৫০ কোটি মার্কিন ডলার ব্যবসায় পুঁজি সরবরাহ করেছে। 

জেনিফার লোপেজ ২০২২ সাল থেকে গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং আর্থিক অন্তর্ভূক্তিতে ল্যাটিনা নারী উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে জেনিফার লোপেজ মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র এলাকাগুলিতে প্রতিষ্ঠানটির ৮০ হাজারের অধিক কৃষ্ণকায় নারী উদ্যোক্তার জন্য কাজ করছেন।

 

লোপেজ বলেছেন, ‘আমি সবসময়ই এরকম একটি কাজের সাথে যুক্ত হবার সুযোগ খুঁজছিলাম। আপনারা অন্যদের যেমনটি দিচ্ছেন আমাকেও এমনই একটি সুযোগ দিন এবং দেখুন আমি কী করতে পারি। আর এ কারণেই গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ আমার উদ্দেশ্যের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। আমাকে এবং আমাদের সকলকে গ্রামীণ আমেরিকা একটি বিরাট ও চমৎকার সুযোগ এনে দিয়েছে।’

জেনিফার লোপেজ এছাড়াও গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মিস অ্যান্ড্রিয়া জাংয়ের সাথে বৈঠক করেন যেখানে তারা ল্যাটিনা নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় ল্যাটিনা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। পরিসংখ্যান মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি চারটি ক্ষুদ্র ব্যবসার একটির মালিক ল্যাটিনো হলেও সরকারী বাংকগুলি থেকে ঋণ পাবার ক্ষেত্রে ল্যাটিনোদেরকে বহু বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়।